রক্ত সরবরাহ ও ব্যবস্থাপনা
পুরো বাংলাদেশে আমাদের ৩৫০০ জন নিবন্ধিত স্বেচ্ছাসেবক রয়েছে যারা সর্বদা প্রস্তুত জরুরি মুহূর্তে মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করতে। সেই সাথে আমাদের নিবন্ধিত প্রায় ১০০০ জন রক্তদাতা আছেন যারা তাদের বর্তমান ঠিকানার এলাকা অনুসারে রক্ত দিয়ে থাকেন।
অন্যান্য প্রতিষ্ঠান মত আমরা ডোনারদের থেকে অগ্রিম রক্ত সংরক্ষণ করি না। আমরা শুধুমাত্র একটি মাধ্যম হিসেবে কাজ করি। যখন কারো রক্তের প্রয়োজন হয়, তখন আমাদের কল করলে আমরা রক্তদাতার সাথে যোগাযোগ করে তাকে রোগীর ঠিকানায় পাঠিয়ে দিই। অগ্রিম রক্ত সংরক্ষণ করে তা দিয়ে ব্যবসা বন্ধের লক্ষ্যে আমরা ব্যতিক্রমভাবে এই প্রজেক্টটি চলমান রাখছি।




