
গৃহনির্মাণ
প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন অসহায় পরিবারগুলোর জন্য নতুন আশ্রয়ের ব্যবস্থা করা ইয়থ ফর বাংলাদেশ এর অন্যতম একটি প্রকল্প। বিভিনড়ব প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা বা ঘূর্ণিঝড়ে অনেক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়ে। অর্থনৈ-ি তক অসচ্ছলতার কারণে তারা নতুন ঘর নির্মাণ করতে অক্ষম হয়। এই সংকট মোকাবিলায় ইয়থ ফর বাংলাদেশ অসহায় পরিবারদের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে নতুন ঘর নির্মাণ করে দেয়, যা তাদের জীবনে নতুন আশার আলো সঞ্চার করে নতুন করে স্বপড়ব দেখতে শেখায় ।




গৃহনির্মাণ প্রকল্প
২০২২ সালে সিলেটের ভয়াবহ বন্যায় গৃহহীন হয়ে পড়া ১০০টি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেয় ইয়থ ফর বাংলাদেশ। একইভাবে ২০২৪ সালে ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮০ টি অসহায় পরিবারকে নতুন ঘর তৈরী করে দেয়া হয়। এই ঘরগুলো নির্মাণে টেকসই উপকরণ এবং সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়, যাতে পরিবারগুলো নিরাপদে বসবাস করতে পারে। গৃহ নির্মাণ প্রকল্পে সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিজেদের শ্রম ও সময় ব্যয় করে, পাশাপাশি সদস্যদের অনুদান ও বিভিনড়ব দাতাদের সহযো-ি গতায় এই মহৎ উদ্যোগটি সফলভাবে সম্পনড়ব হয়।
এই প্রকল্প শুধুমাত্র আশ্রয় প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং এটি অসহায় মানুষদের নতুনভাবে জীবন শুরু করতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে সহায়তা করে। ইয়থ ফর বাংলাদেশের এর এই উদ্যোগ সমাজে মানবতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে এবং অসহায় মানুষদের মনে স্বপড়ব দেখার সাহস জাগিয়ে তুলেছে।











