Youth For Bangladesh Logo
Youth For Bangladesh Logo
Youth For Bangladesh Logo
Ifter Sharing
Ifter Sharing
Ifter Sharing

ইফতার শেয়ারিং প্রোগ্রাম

ইফতার শেয়ারিং প্রোগ্রাম ইয়থ ফর বাংলাদেশ এর একটি বিশেষ উদ্যোগ। দেশের বাইরে এই বিষয়টি মিল শেয়ারিং হিসেবে পরিচিত। নিজের মিল এর পাশাপাশি সুবিধাবঞ্চিত একজন মানুষের সাথে মিল শেয়ার করা অনেক মহৎ একটি কাজ। ইয়থ ফর বাংলাদেশ এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে প্রতি রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার শেয়ারিং প্রোগ্রাম আয়োজন করে থাকে। এই প্রোগ্রাম এ উপস্থিত থাকে আমাদের অনেক ডেইলি টেন মেম্বার ও শুভাকাঙ্খীরা। অনুষ্ঠানের ১ম দিকে সম্মানিত ডেইলি টেন মেম্বার ও শুভাকাঙ্খীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রতিষ্ঠানের বিগত বছরের কার্যক্রমের বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করা হয়, যাতে অন্তর্ভুক্ত থাকে অসহায় মানুষদের খাদ্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, চিকিৎসা, ত্রাণ বিতরণ, এবং বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্পের সাফল্য ও চ্যালেঞ্জ। এছাড়া, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আরও কীভাবে সমাজসেবামূলক কাজে এগিয়ে যাওয়া যায়, তা নিয়ে খোলামেলা আলোচনা হয়। এই অংশগ্রহণমূলক আলোচনা সদস্য ও শুভাকাঙ্খীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মানসিকতা বাড়িয়ে তোলে।


অনুষ্ঠানের শেষ পর্বে থাকে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ইফতার শেয়ারিং প্রোগ্রাম। অনুষ্ঠানে আগত সুবিধাবঞ্চিত বাচ্চারা আমাদের মেম্বার ও শুভাকাঙ্খীদের সাথে এক টেবিলে বসে নিজেদের ইফতার ভাগাভাগি করে খান। এই বিষয়টি শুধুমাত্র ইফতার দেওয়াই নয়, বরং সবার মাঝে ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। সুন্দর পরিবেশে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন এবং শিশুদের উচ্ছ্বাস অনুষ্ঠানে এক অন্যরকম আবেগময় পরিবেশ সৃষ্টি করে।

  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company
  • Company