
মেয়ের বিয়ে
ইয়থ ফর বাংলাদেশ সমাজের এতিম মেয়েদের জন্য বিয়ের উদ্যোগ নেয়। আমরা তাদের সুরক্ষিত ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করতে বিয়ের খরচ বহন করি এবং প্রয়োজনীয় আয়োজন সম্পূর্ণ করি। এতে কনের পোশাক, গহনা, অতিথিদের খাবার এবং নতুন জীবনের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী অন্তর্ভুক্ত থাকে। এই উদ্যোগ মানবিক সহায়তা হিসেবে এতিম মেয়েদের জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করে।
What We Do?
ইয়থ ফর বাংলাদেশ সমাজের এতিম মেয়েদের জন্য বিয়ের ব্যবস্থা করে। পিতা/পিতমাতাহীন এতিম এসব মেয়েদের সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা বিয়ের সামগ্রিক খরচ নিজেদের পক্ষ থেকে বহন করে থাকি। বিয়ের আয়োজনের মধ্যে কনের পোশাক, গহনা, মেহমানদের খাবার থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতার সবকিছুই অন্তর্ভুক্ত থাকে। এছাড়া, নতুন জীবনের শুরুতে কনেকে প্রয়োজনীয় আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রীও প্রদান করা হয়। কিছু কিছু ক্ষেত্রে নতুন দম্পত্তিকে কর্মক্ষেত্র তৈরী করে দেয়া হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো এতিম মেয়েদের সামাজিকভাবে সম্মানজনক জীবনযাপন এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করা। বিয়ের আগে কনের পরিবারের মতো করে সব ধরনের খোঁজখবর নেওয়া হয় এবং তাকে ন্যায়সঙ্গত পরিবেশে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। মানবিক এই উদ্যোগ এতিম মেয়েদের জীবন নতুনভাবে সাজাতে সহযোগিতা করে।






